নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বমঞ্চে সঞ্চালনা করবেন রাশমিকা মান্দানা। আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক।’ জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন। বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী। নিরাপত্তা পেলে দেশে ফিরবো সাকিব আল হাসান। ১৫ বছরের বয়সসীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কালবৈশাখীর আশঙ্কায় দেশের ১৩টি অঞ্চলে ঝড়–বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি। বিপদে পড়া দেখে অনেকে হাসাহাসি করে, মিম বানায়, কমেন্টে ‘কর্মফল। ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তন হতে যাচ্ছে। দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত।

বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক।

বিনা অপরাধে কোনও সাংবাদিক কারাগারে থাকুক আমরা তা চাই না। আপনারা জেনে খুশি হবেন যে, আমাদের ক্ষমতা নেওয়ার পরে যখনই এরকম একটা ঘটনা ঘটেছে। একজন সাংবাদিকের ক্ষেত্রে তিনি সঙ্গে সঙ্গে আমাকে নির্দেশ দিয়েছেন। আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে সেই সব সাংবাদিকের জামিনের ব্যবস্থা করেছি। যারা কারাগারে আছেন মিথ্যা মামলায় হোক আর যে মামলায় হোক, জামিন পাওয়া তার মৌলিক অধিকার। জামিন পাওয়ার অধিকার থেকে তার বঞ্চিত হওয়ার কোনও কারণ নাই।’

মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন। রবিবার (৩ মে) তথ্য ভবনে এই আলোচনার আয়োজন করে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকার তো শক্তিশালী না বা ওই মানসিকতার না যে বিচার ব্যবস্থাকে সে প্রভাবিত করবে। তা আমরা করতে চাই না এবং করবোও না। আর এই মামলা আমরাও দেইনি। আমাদের সরকারের আমলে মামলাগুলো হয় নাই। কিন্তু যেহেতু আমি সরকারে আছি ফলে অতীতের এসব সমস্যাগুলো আমাকে ওউন করতে হবে। অতএব আমি গণমাধ্যমকে সাক্ষী রেখে এই পবিত্র দিনে আমি প্রতিশ্রুতি দিতে চাই, নীতিগতভাবে সব ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিক হই আর আমি মন্ত্রী হই— আমরা কেউ আইনের ঊর্ধে উঠতে পারবো না। অপরাধ বিবেচনা করার জন্য প্রক্রিয়া হচ্ছে একটি আর পেশাগত দায়িত্ব পালন করার নিরাপত্তা বিধান করার কাজটি হচ্ছে আরেকটি। একটির আরেকটির সঙ্গে মিল নেই।

amardesh24.com

 

আরও পড়ুন