নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় পেলেও স্বস্তিতে নেই জার্মান। চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে। জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধান মন্ত্রী। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সহজ হার দেখল বাংলাদেশ। ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল। প্রথম ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। মা-মেয়ে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু।

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক তুলে নিয়েছেন তিনি।

তবে ঐতিহাসিক এই জয় ছাপিয়ে এখন ফুটবল বিশ্বে তুমুল আলোচনা-সমালোচনা চলছে মেসির একটি ‘বিতর্কিত’ ট্যাকল নিয়ে। বিশ্লেষকদের দাবি, নিশ্চিত লাল কার্ডের হাত থেকে পার পেয়ে গেছেন এই জাদুকর। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র বিতর্ক। দল তখন ১-০ ব্যবধানে এগিয়ে।

ঠিক এমন সময় আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্ডিরকে পেছন থেকে একটি চ্যালেঞ্জ করেন মেসি, যেখানে তার বুটের স্টাড সরাসরি মান্ডির কাফের (পায়ের পেছনের পেশি) ওপর গিয়ে লাগে।

মান্দি কিছুক্ষণ মাঠে শুয়ে থাকলেও বড় কোনো ইনজুরিতে পড়েননি। রেফারি ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো কার্ড দেখাননি। এমনকি মাঠের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) বিষয়টিকে ‘সিরিয়াস ফাউল’ হিসেবে বিবেচনা করে রেফারিকে লাল কার্ডের পরামর্শ দেয়নি।

মেসি কোনো কার্ড না পাওয়ায় ফুটবলপ্রেমীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভ প্রকাশ করছেন। মুহূর্তের মধ্যেই সেই ট্যাকলের ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়।

amardesh24.com

 

আরও পড়ুন