নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় পেলেও স্বস্তিতে নেই জার্মান। চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে। জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধান মন্ত্রী। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সহজ হার দেখল বাংলাদেশ। ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল। প্রথম ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। মা-মেয়ে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সহজ হার দেখল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সহজ হার দেখল বাংলাদেশ।৪ উইকেটের জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ মাত্র ১৩১ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।

ব্যাটিং বাংলাদেশকে ভুগিয়েছে। অধিনায়ক লিটন দাস চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় খেলতে পারেননি। তাতে অধিনায়কত্বের অভিষেক হয়ে গেছে তাওহীদ হৃদয়ের। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয়েছে আব্দুল গাফফার সাকলাইনের। দুজনের শুরুর পথচলা রঙিণ হলো না বিব্রতকর পরাজয়ে। ব্যাটিংয়ে আজ স্রেফ দুর্দাশা নেমেছিল।

চেনা উইকেটে আগে ব্যাটিং করতে নেমে একশ’ রান করার আগেই ৮ উইকেট হারায় বাংলাদেশ! ধ্বংসস্তূপে পড়া বাংলাদেশকে শেষমেশ উদ্ধার করেন মাহেদী হাসান। তার শেষের ঝড়ে সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। মাহেদী ২২ বলে ২৯ রান করেন ৪ বাউন্ডারিতে। তার অপরাজিত ইনিংসে বাংলাদেশ কিছুটা লড়াইয়ের আশা করছে। নয়তো যেভাবে বাংলাদেশের ইনিংস এগিয়েছে তাতে বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়তে হতো।

বিশেষ করে মিডল অর্ডারে যারা এসেছেন তারা কেউই পারেননি দায়িত্ব নিয়ে টিকে থাকতে। তবে বাংলাদেশের শুরুটা ভালো ছিল। পাওয়ার প্লে’তে ৬ ওভারে ৫২ রান পায়। উইকেট হারায় ২টি। এরপরই ছন্দপতন। সেখান থেকে ৯৯ রানে যেতেই আরও ৬ উইকেট হারায় স্বাগতিকরা। তাতে বড় রানের আশা শেষ হয়ে যায়।

amardesh24.com

 

আরও পড়ুন