নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আবারও দেশের বাজারে স্বনের দাম বেড়েছে। ইংল্যান্ডের জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন হ্যারি কেইন। পবিত্র হজ পালন শেষে মোট ৫৮ হাজার আটশ ৬৩৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হাটহাজারীতে ইটবোঝাই একটি ট্রাক পুকুরে পড়ে তলিয়ে গেছে। অমিত ফুড প্রোডাক্টস নামের এক প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা। বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় পেলেও স্বস্তিতে নেই জার্মান। চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে। জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধান মন্ত্রী। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সহজ হার দেখল বাংলাদেশ।

ইংল্যান্ডের জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন হ্যারি কেইন।

স্পোর্টস ডেস্ক।

 

ইংল্যান্ডের জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন হ্যারি কেইন ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে দলকে ৪-২ ব্যবধানে জিতিয়েছেন ইংলিশ অধিনায়ক। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। তবে এই জয়ের রাতে শুধু দুটি গোলই নয়, একাধিক রেকর্ড ও কীর্তিও নিজের করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।

ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। প্রথম শটটি ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও গোললাইন ছেড়ে আগেভাগে বেরিয়ে আসায় পুনরায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি কেইন।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) তার পেনাল্টি গোলের সংখ্যা দাঁড়ায় পাঁচে। ফলে চার গোল নিয়ে থাকা লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এককভাবে তার দখলে।

এতেই থেমে থাকেননি ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই ফরোয়ার্ড। ক্রোয়েশিয়া সমতায় ফেরার পর হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তাতে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা পৌঁছে যায় ৮১-তে। একই সঙ্গে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ১০ গোল করে দেশটির কিংবদন্তি গ্যারি লিনেকারের সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন কেইন।

amardesh24.com

 

 

আরও পড়ুন