হাটহাজারীতে ইটবোঝাই একটি ট্রাক পুকুরে পড়ে তলিয়ে গেছে এ ঘটনায় নিখোঁজ ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে।এর আগে বুধবার দুপুর ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের পর হাটহাজারী ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে
নিহত হেলপারের নাম শাহীন (২৮) । তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে চারিয়া এলাকার একটি ইটভাটার পাশের সড়ক দিয়ে অতিরিক্ত ইটবোঝাই ট্রাকটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাকের হেলপার শাহীন নিখোঁজ হন।
খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দল অভিযান শুরু করে।
দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রাক হেলপার শাহিনের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর পুকুরে তলিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
amardesh24.com








