নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আবারও দেশের বাজারে স্বনের দাম বেড়েছে। ইংল্যান্ডের জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন হ্যারি কেইন। পবিত্র হজ পালন শেষে মোট ৫৮ হাজার আটশ ৬৩৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হাটহাজারীতে ইটবোঝাই একটি ট্রাক পুকুরে পড়ে তলিয়ে গেছে। অমিত ফুড প্রোডাক্টস নামের এক প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা। বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় পেলেও স্বস্তিতে নেই জার্মান। চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে। জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধান মন্ত্রী। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সহজ হার দেখল বাংলাদেশ।

বিশ্বমঞ্চে সঞ্চালনা করবেন রাশমিকা মান্দানা।

বিনোদন ডেস্ক।

জাপানের টোকিওতে বসতে চলেছে বিশ্ব বিনোদনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’। আর সেই বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে হাজির হচ্ছেন পুষ্পা খ্যাত নায়িকা রাশমিকা মান্দানা। গত বছর প্রথম ভারতীয় তারকা হিসেবে এই মঞ্চে পা রেখে ইতিহাস গড়েছিলেন তিনি, আর এবার তিনি ফিরছেন সঞ্চালক হিসেবে।

জানা যায়, এবারের আসরের অন্যতম বড় আকর্ষণ থাকছেন রাশমিকা মান্দানা এবং বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি দ্য উইকেন্ড নামে পরিচিত।

সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ে সেরে হানিমুন শেষে ইতোমধ্যেই কাজে ফিরেছেন তিনি।

এদিকে সবশেষ রাশমিকাকে দেখা যায়, ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়। এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট। আগামী ১৯ জুন মুক্তি পাবে তার নতুন হিন্দি সিনেমা ‘ককটেল টু’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর। আরও আছেন কৃতি শ্যানন।

amardesh24.com

 

আরও পড়ুন