বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান (রহ.) মাজার-সংলগ্ন দিঘির কুমির ৭ বছর বয়সি এক শিশুকে টেনে নিয়ে গেছে।গতকাল সোমবার রাত সোয়া ৮টার দিকে দিঘির মহিলা ঘাটে ওই ঘটনা ঘটে।
ওই ঘটনার পর ফাতেমা নামের শিশুটি নিখোঁজ রয়েছে। ফাতেমা মাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করা এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে বলে জানিয়েছেন মাজারের খাদেম ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম।
তিনি বলেন, শিশুটি মায়ের সঙ্গে মাজারেই থাকত। সে ঘাটে গোসল করতে নেমেছিল। তখন কুমির তাকে টেনে নিয়ে যায়।স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ), জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার হাসান নাছের রিকাবদার।
amardesh24.com









