নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ কাউন্টিতে ৪ দিনের ম্যাচ খেলবেন হাসান মাহমুদ। নিজেদের ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শিশু নির্যাতন মামলার ৪৪ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার। ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। দুই কোটি টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে: পুলিশ। রয়েল পার্ক নামে একটি আবাসিক হোটেল থেকে এক দম্পতির লাশ উদ্ধার। রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিলেন বাবা। কুমির ৭ বছর বয়সি এক শিশুকে টেনে নিয়ে গেছে। প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। ভালোবাসার আকাঙ্ক্ষা অনেক সময় মানুষকে ভুল সম্পর্কের দিকেও টেনে নিয়ে যেতে পারে।

নিজেদের ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকালকের গত ৩১ মে ম্যাচে ১২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরসিবি।
​টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় গুজরাট টাইটান্স। পাওয়ার প্লে-র মধ্যেই সাজঘরে ফেরেন অধিনায়ক শুভমন গিল (১০) ও সাই সু সুদর্শন (১২)। রসিখ সালাম, জশ হ্যাজেলউড ও ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জস বাটলারও (১৯) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
একপর্যায়ে চরম বিপদে পড়া গুজরাটকে টেনে তোলেন ওয়াশিংটন সুন্দর। তিনি খেলেন একটি লড়াকু হাফ-সেঞ্চুরির (৫০) ইনিংস। শেষদিকে আরশাদ খানের ৬ বলে ১৫ রানের ক্যামিওতে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের সম্মানজনক পুঁজি পায় গুজরাট। বেঙ্গালুরুর পক্ষে তরুণ পেসার রসিখ সালাম ৩টি এবং হ্যাজেলউড ও ভুবনেশ্বর ২টি করে উইকেট নেন।
​১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন কোহলি। ইনিংসের শুরুতে ভেঙ্কটেশ আইয়ারের (১৬ বলে ৩২) সাথে ঝোড়ো সূচনা এনে দেন তিনি। মাঝে রশিদ খান জোড়া আঘাত হেনে (২ উইকেট) কিছুটা চাপ তৈরির চেষ্টা করলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন কোহলি।
​ইনজুরির ধাক্কা সামলে কোহলি তুলে নেন আইপিএল ক্যারিয়ারের অন্যতম দ্রুততম হাফসেঞ্চুরি। রজত পাতিদার (১৫) বা টিম ডেভিডরা (২৪) আউট হলেও ম্যাচ সম্পূর্ণ নিয়ন্ত্রণেই রেখেছিলেন কোহলি। শেষ পর্যন্ত তিনি ৪২ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল ৯টি চার ও ৩টি ছক্কার মার। ১৮তম ওভারেই ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় বেঙ্গালুরু।
চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর আইপিএলের ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল আরসিবি।
amardesh24.com

আরও পড়ুন