পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় আদালতে সাক্ষ্ দিতে এসেছেন তার বাবা হান্নান মোল্লা। আজ মঙ্গলবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন তার সাক্ষ্য গ্রহণ করবেন। সাক্ষ্য দিতে এসে তিনি নিজের মেয়ে হত্যায় আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছেন।
রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেছেন, আমি আদালতের কাছে সুষ্ঠু ন্যায়বিচার চাই। আমার মাসুম বাচ্চা বর্বরোচিত ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি এই বিচারের দ্রুত কার্যকারিতা দেখতে চাই।
‘আর কোনো বাবা-মায়ের বুক যেন এভাবে খালি না হয়, কোনো বাবা-মায়ের বুক যেন ভেঙে না যায়। কোনো বাবা-মাকে যেন সন্তানের বিচার চাইতে আদালতের বারান্দায় এসে দাঁড়াতে না হয়’, ভাঙা গলায় বলছিলেন বাবা আব্দুল হান্নান মোল্লা।
দ্রুত বিচারের দাবি জানিয়ে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আরও বলেছেন, ‘আমি সরকার ও বিরোধীদলের কাছে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাস করুন যেন যারা অপরাধের দায় স্বীকার করবে, সেই স্বীকারোক্তি দেওয়ার এক মাসের মধ্যে রায় ঘোষণা ও তা কার্যকর করা হয়। আমি এবং দেশবাসী—সবাই এটাই প্রত্যাশা করি।’
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে রামিসা বাসা থেকে বের হলে আসামি সোহেল রানা কৌশলে তাকে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার রুমে নিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজির একপর্যায়ে আসামিদের রুমের রামিসার উপস্থিতি টের পেয়ে ডাকাডাকি করেন তার মা।
ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার মা ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাদের ডেকে এনে ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে সোহেল ও স্বপ্নার শোয়ার রুমে রামিসার মাথাবিহীন দেহ এবং বালতির মধ্যে কাটা মাথা দেখতে পান তাঁরা। এ সময় স্বপ্না সেখানে দাঁড়িয়ে ছিল
amardesh24.com









