নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় রায়ের জন্য আগামী ৭ জুন। বোয়ালখালীতে দিনদুপুরে এক চালককে কুপিয়ে রিক্শা নিয়ে পালিয়ে যাই। শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের উচ্চকক্ষ। ইংলিশ কাউন্টিতে ৪ দিনের ম্যাচ খেলবেন হাসান মাহমুদ। নিজেদের ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শিশু নির্যাতন মামলার ৪৪ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার। ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। দুই কোটি টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে: পুলিশ। রয়েল পার্ক নামে একটি আবাসিক হোটেল থেকে এক দম্পতির লাশ উদ্ধার।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের উচ্চকক্ষ।

 

 

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা, তাঁর দীর্ঘদিনের কারাবাস এবং বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের উচ্চকক্ষ

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ব্যারিস্টার সুমনের আইনজীবীরা এ তথ্য জানান। এ সময় তারা তাঁর বিরুদ্ধে চলমান মামলাগুলোর অগ্রগতি এবং আইনি লড়াইয়ের বর্তমান অবস্থাও তুলে ধরেন।

আইনজীবী লিটন আহমেদ বলেন, চুনারুঘাটে গত জুলাই মাসের একটি ঘটনাকে কেন্দ্র করে সুমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হলে আদালত একটি রুল জারি করেন। বর্তমানে বিষয়টি শুনানির অপেক্ষায় রয়েছে এবং রুলের নিষ্পত্তির পর পরবর্তী আইনি অগ্রগতি নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা ও তাঁর দীর্ঘ বন্দিদশার বিষয়টি আন্তর্জাতিক পরিসরেও আলোচনায় এসেছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের উচ্চকক্ষে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও সেখানে আলোচনা হয়েছে।

অস্ট্রেলীয় পার্লামেন্টে বিষয়টি উত্থাপনের গুরুত্ব তুলে ধরে অ্যাডভোকেট লিটন আহমেদ বলেন, চব্বিশের ৫ আগস্টের পর থেকে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যেভাবে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে, তা নিয়ে দেশে-বিদেশে বাঙালি কমিউনিটি উদ্বিগ্ন। তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান-বাঙালি কমিউনিটি তাদের উদ্বেগের বিষয়টি সেখানকার লোকাল পার্লামেন্ট হাউজে জানিয়েছে।

তিনি দাবি করেন, বিশ্বব্যাপী এই বিষয়টি এখন পরিষ্কার যে, বাংলাদেশে রাজনীতিবিদদের বেআইনিভাবে আটক রেখে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে সারা পৃথিবীতে একটি জনমত গড়ে উঠছে।

ব্যারিস্টার সুমনের আরেক আইনজীবী মোহাম্মদ খুররাম শাহ মুরাদ বলেন, দিনের পর দিন বিনা বিচারে আটক রেখে রাজনীতিবিদদের এভাবে হয়রানি করা দেশের জন্য শুভকর নয়। তিনি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছেন। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং ৫ আগস্টের সহিংসতার সাথেও তার কোনো সম্পৃক্ততা নেই। তারপরও তিনি দিনের পর দিন জেল খাটছেন, যা সারা পৃথিবীর জন্য উদ্বেগের বিষয়।

সম্প্রতি নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের উচ্চকক্ষে দেওয়া এক ভাষণে লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য স্টিফেন লরেন্স বলেন, ব্যারিস্টার সুমন বাংলাদেশে অত্যন্ত সম্মানিত এবং সুপরিচিত একজন ব্যক্তিত্ব। তিনি তার পুরো জীবনজুড়ে অবহেলিত ও দরিদ্র মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করেছেন। দুর্নীতি, অবিচার এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন।

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুমনের গ্রেপ্তার প্রসঙ্গে স্টিফেন লরেন্স বলেন, তার স্পষ্টভাষী অবস্থান ও রাজনৈতিক সক্রিয়তার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। খবর অনুযায়ী, তিনি বর্তমানে অসংখ্য মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতি তার পরিবারের ওপর চরম দুর্ভোগ ডেকে এনেছে; তারা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এই অস্ট্রেলীয় আইনপ্রণেতা আরও বলেন, ইন্টারনেটে সাম্প্রতিক প্রতিবেদনগুলো দেখলে বোঝা যায়, বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার, হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের অভিযোগ এবং যথাযথ চিকিৎসার অভাবে বন্দিমৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিবিসি ও আল জাজিরার মতো গণমাধ্যমও এগুলো কাভার করেছে। বিষয়টি নথিবদ্ধ রাখতেই আমি পার্লামেন্টে এটি উত্থাপন করছি।

আন্তর্জাতিক মহলের এই উদ্বেগ এবং বিশ্বব্যাপী গড়ে ওঠা জনমতের প্রেক্ষিতে দেশের উচ্চ আদালত ব্যারিস্টার সুমনের জামিন ও আইনি অধিকারের বিষয়টি দ্রুততার সাথে ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবীরা।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ওইদিন রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের ঠিক আগে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে পুলিশের সাথে যাওয়ার বিষয়টি নিজেই জানিয়েছিলেন।

এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা ও হবিগঞ্জে জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা ও হামলার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে অন্তত ডজনখানেক মামলার তথ্য পাওয়া গেছে, যার বেশিরভাগই হত্যা ও হত্যাচেষ্টা মামলা।

amardesh24.com

 

 

আরও পড়ুন