ভূমিকম্পে কেঁপে উঠল দেশ গতকাল সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, সোমবার রাত ৯টা ২৯ মিনিটে বাংলাদেশের ঢাকা থেকে ১৫.৮ কিলোমিটার (১০ মাইল) দূরে ৪.০ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পটির গভীরতা ছিল ১৬ কিলোমিটার (১০ মাইল), যা অত্যন্ত অগভীর ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায়, একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় এর কম্পন উৎপত্তিস্থলের কাছাকাছি অনেক বেশি জোরালোভাবে অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক শূন্য। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রুপগঞ্জ।
এর আগে ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার ও গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেই হিসাবে, এই নিয়ে জুন মাসেই তিনবার ভূমিকম্প অনুভূত হলো।
amardesh24.com









