নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থ গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই দিনে সেখানে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিল-পরবর্তী এক ঘটনায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, এলাকার প্রবেশপথ ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে থাকা এক সদস্য বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাতে কোনো ধরনের কর্মসূচি পালন করা না যায়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক রয়েছেন।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় ঘুরে একই এলাকায় এসে শেষ হয়।মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্য নেতারা অংশ নেন।

মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কয়েকজন সাংবাদিককে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে উপস্থিত সাংবাদিকেরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান।

amardesh24.com

 

আরও পড়ুন