মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নিয়োগ এবং দেশটিতে অবস্থানরত কাগজপত্রহীন বাংলাদেশি অভিবাসীদের বৈধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের কল্যাণ ও দুর্ভোগ নিরসনে মালয়েশিয়া সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে তারেক রহমান দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তির আগ্রহের কথাও তুলে ধরেন। পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর এবং দুটি নোট বিনিময় করা হয়।
১৮ ঘণ্টার সরকারি সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী গার্ড অব অনার গ্রহণ করেন।
amardesh24.com








