নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগ ও অংশগ্রহণ আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। প্রধান মন্ত্রী তারেক রহমান এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে ৫ শিক্ষার্থী নিহত। জাহাজে হামলাকে কেন্দ্র করে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মিশন সফল হলোনা ব্রাজিলের অপেক্ষা বাড়ল আরো চার বছর। শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। বড় ধরনের ধসের কবলে পড়েছে দক্ষিণ কোরিয়ার বাজার। সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা। ডিএসসিসির একটি দীর্ঘমেয়াদি প্রকল্পের অসম্পূর্ণতার প্রতিচ্ছবি।

শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগি ঘোষণা করা হয়েছে।বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার, এরপর এ দুটি জেলার সঙ্গে কক্সবাজার জেলার এবং সব শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

( টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদীর জোয়ারের সম্মিলিত প্রভাবে চট্টগ্রাম জুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এতে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের আগামীকালের (৮/৭/২০২৬) পরীক্ষা স্থগিত করা হলো।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নিয়ন্ত্রণ কক্ষ চালু

বিরূপ আবহাওয়া ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যাসদৃশ পরিস্থিতির আশঙ্কার প্রেক্ষিতে পরীক্ষা কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং ও জরুরি তথ্য সংগ্রহের লক্ষ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বোর্ডের পেইজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্র এলাকায় অতিবৃষ্টি, জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন, বিদ্যুৎ বিভ্রাট অথবা পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে নিম্নবর্ণিত কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ ছাড়াও, কেন্দ্রসমূহে রক্ষিত অলিখিত উত্তরপত্র, ওএমআর শিট, প্রশ্নপত্র, উপস্থিতি পত্র ও অন্যান্য পরীক্ষা সংশ্লিষ্ট সামগ্রী অবশ্যই উঁচু, শুষ্ক ও নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে যাতে বৃষ্টির পানি বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়।

এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার জেলা প্রশাসক মহোদয়গণ জেলার সার্বিক আবহাওয়া পরিস্থিতি এবং প্রশ্নপত্র সংরক্ষণ সংক্রান্ত কোনো জরুরি সমস্যা দেখা দিলে তা লিখিত আকারে যথাসময়ে অত্রবোর্ডকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, বিরূপ আবহাওয়া ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যাসদৃশ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে আপনার জেলার ট্রেজারিতে রক্ষিত এইচএসসি পরীক্ষা-২০২৬ এর প্রশ্নপত্রসহ অন্যান্য গোপনীয় পরীক্ষা সামগ্রী নিরাপদে সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
জরুরি যোগাযোগ: পরীক্ষা নিয়ন্ত্রক, মোবাইল নম্বর: ০১৫৫৪-৩৪৩০৪৫, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মোবাইল নম্বর: ০১৮১৯-৬৪৭৭০৫, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোবাইল নম্বর: ০১৮১৯-১৭৯৬৪৩। Email: ce @bise-ctg.gov.bd এবং উল্লিখিত নম্বরে হোয়াটসঅ্যাপে তথ্য প্রেরণ করা যাবে।

বিষয়টি অত্যন্ত জরুরি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

amardesh24.com

 

আরও পড়ুন