নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথম সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছে স্পেন। চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডের পরিকল্পনা। সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত আরও ৬টি কমিটি গঠন করা হয়েছে। পথসভা থেকে শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন: হাসনাত। দেশের ১ কোটি ৬১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনা হবে। বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ইউলিয়া। বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। তীব্র প্রভাবে এশিয়া ও পূর্ব আফ্রিকার দেশগুলোতে বন্যা, ভূমিধস, তাপপ্রবাহ।

সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত আরও ৬টি কমিটি গঠন করা হয়েছে।

সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি কমিটি গঠন করা হয়েছে নতুন করে গঠিত স্থায়ী কমিটি গুলো হল- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত; শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত; পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত; বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত; পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গঠিত এসব কমিটিতে সভাপতি পদে রাখা হয়েছে সরকার দলীয় সংসদ সদস্যদের।
প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি আলাদা আলদাভাবে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। পরে তা কণ্ঠভোটে পাশ হয়।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ কমিটির সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল হান্নান, আমীর এজাজ খান (খুলনা-১), জীবা আমিনা খান (সংরক্ষিত আসন), জামায়াতের এমপি জি এম নজরুল ইসলাম, রোকেয়া বেগম ও এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম। কমিটির সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), বিএনপির সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ কাজী রফিকুল ইসলাম, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মনজুর এলাহী, জামায়াতের সংসদ কেরামত আলী, আলফারুক আব্দুল লতীফ, মাসুদ সাঈদী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত আসনে বিএনপি দলীয় এমপি জহরত আদিব চৌধুরী। কমিটির সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), বিএনপির এমপি আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এবিএম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আতিকুর রহমান মোজাহিদ।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের খালেদ হোসেন মাহবুব। কমিটির সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), বিএনপির বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, আবুল কালাম, হেলেন জেরিন খান, হামিদুর রহমান, জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন, গাজী এনামুল হক এবংয় আবদুল মুনতাকিম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বরিশাল-৩ আসনের এমপি জয়নুল আবেদীন। কমিটির সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, বিএনপির এমপি কামরুজ্জামান, মনোয়ার গোসেন, শিরীন সুলতানা, জামায়াতের নূরুল ইসলাম ও আবদুল বাতেন।
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে রাজশাহী-৩ আসনের বিএনপির এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন। কমিটির সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিএনপির এমপি একেএম ফজলুল হক মিলন, এ ই সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মুন্সী রফিকুল আলম, জামায়াতের ইজ্জত উল্লাহ, মশিউর রহমান খান ও ইসলামী আন্দোলনের অলি উল্লাহ।
amardesh24.com

আরও পড়ুন