নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথম সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছে স্পেন। চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডের পরিকল্পনা। সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত আরও ৬টি কমিটি গঠন করা হয়েছে। পথসভা থেকে শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন: হাসনাত। দেশের ১ কোটি ৬১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনা হবে। বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ইউলিয়া। বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। তীব্র প্রভাবে এশিয়া ও পূর্ব আফ্রিকার দেশগুলোতে বন্যা, ভূমিধস, তাপপ্রবাহ।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডের পরিকল্পনা।

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডের পরিকল্পনা বড় অংশজুড়েই রয়েছেন একজন—লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য ধরে রাখা আর্জেন্টাইন মহাতারকাকে কীভাবে থামানো যায়, সেটিই এখন ইংলিশ শিবিরের অন্যতম বড় ভাবনা।

আজ বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মেসিকে ঘিরেই ইংল্যান্ড শিবিরে সবচেয়ে বেশি আলোচনা চলছে। নকআউট পর্বে আর্জেন্টিনা কয়েকবার কঠিন পরিস্থিতিতে পড়লেও গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ত্রাতা হয়ে সামনে এসেছেন মেসি। কখনো নিজে গোল করে, আবার কখনো সতীর্থদের দিয়ে গোল করিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের সাবেক ফুটবলার ট্রয় ডিনির মতে, মেসির বিপক্ষে সফল হতে হলে সাহসী কৌশল নিতে হবে ইংল্যান্ডকে। আর্জেন্টাইন তারকাকে আটকানোর জন্য একজন নির্দিষ্ট খেলোয়াড়কে সার্বক্ষণিক দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ডিনির মতে, প্রথম একাদশে জেড স্পেন্সকে সুযোগ দেওয়া উচিত। স্পেন্সের গতি ও শারীরিক সক্ষমতা মেসির মোকাবিলায় কার্যকর হতে পারে বলে মনে করেন তিনি।

ডিনি বলেন, ‘আমি স্পেন্সকে খেলাতাম এবং তাকে একটাই দায়িত্ব দিতাম—মেসি যেখানে যাবে, তুমিও সেখানে যাবে। মেসি ভেতরের দিকে ঢুকলে তুমিও তাকে অনুসরণ করবে। তাকে এক মুহূর্তের জন্যও ফাঁকা জায়গা দেওয়া যাবে না।

amardesh24.com

 

আরও পড়ুন