নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তারেক রহমান তিনি জানান, ইতোমধ্যে ঢাকার অধিকাংশ পার্ক ও মাঠ উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবি। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন। পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোট ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ছুরি কেনার জন্য প্রয়োজনীয় অর্থের একটি অংশ বর্ষা বিকাশের মাধ্যমে পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্কুলশিক্ষিকাকে ঘরে আটকে দা দিয়ে নৃশংসভাবে কুপিয়েছে এক ছাত্রীর মা। এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোমান্টিক মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন কেয়া পায়েল।

পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোট ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত থাকায় সেটি বাদ দিয়ে বুধবার দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন নকল, অসদুপায় অবলম্বন ও পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোট ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।একই সঙ্গে নির্ধারিত পরীক্ষায় অংশ নেয়নি ২০ হাজার ৫২ জন পরীক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ জন। এর মধ্যে ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন পরীক্ষায় অংশ নেয়। ফলে অনুপস্থিত ছিল ১২ হাজার ১০১ জন পরীক্ষার্থী। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর গড় অনুপস্থিতির হার ছিল প্রায় ২ দশমিক ৬৯ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, আটটি সাধারণ বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে পরীক্ষায় অংশ নেয়নি ৩ হাজার ৪৫০ জন। অন্যদিকে সবচেয়ে কম অনুপস্থিতির ঘটনা ঘটেছে সিলেট শিক্ষা বোর্ডে, যেখানে অনুপস্থিত ছিল ১৯৯ জন। এদিন সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে মোট ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বোর্ডে মোট ৬৮ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৬৩ হাজার ৬০৬ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৮৫৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৭ দশমিক ০৯ শতাংশ। একই পরীক্ষায় নকল ও অনিয়মের দায়ে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উচ্চতর গণিত-২ এবং উচ্চতর হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বোর্ডে মোট ৮০ হাজার ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ২০৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৩ হাজার ৮৬ জন, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৬৬ শতাংশ। তবে কারিগরি শিক্ষা বোর্ডে এদিন কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

সব বোর্ডের তথ্য একত্রে বিবেচনায় বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫২ জন। একই দিনে নকল ও পরীক্ষার বিধি লঙ্ঘনের অভিযোগে সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন