১৯৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের পুনরুত্থান ঘটানোর কারণে তাকে দেশে ‘বহুদলীয় গণতন্ত্রের জনক’ হিসেবে অভিহিত করা হয়। অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতেও তিনি দূরদর্শিতার পরিচ দিয়েছিলেন, যার সবচেয়ে বড় প্রমাণ দক্ষিণ এশিয়ার সাত দেশের আঞ্চলিক জোট ‘সার্ক’ (SAARC) গঠনের মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু মোজাফফর হোসেন একজন সাবেক সেনা কর্মকর্তা এবং বিষয়টি সরাসরি একজন সেনাপ্রধান ও রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাই দেশের প্রচলিত ফৌজদারি আদালতের চেয়ে সামরিক আইন ও কোর্ট মার্শালের মাধ্যমেই তার বিচার সম্পন্ন করা হবে দ্রুততম সময়ে। দীর্ঘ সাড়ে চার দশক ধরে ঝুলে থাকা এই অমীমাংসিত অধ্যায়ের আইনি সমাপ্তি এখন সময়ের ব্যাপার মাত্র।
amardesh24.com









