নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তারকাদের ফুটবল–বিতর্কে এবার নতুন মাত্রা যোগ হয়েছে চিত্রনায়ক ওমর সানী। প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন: স্পিকার। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে আলোচনা সভা। আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে। মেসি। তবুও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে জেলা ট্রাফিক। আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল। আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ৪ আসামি মৃত্যুদন্ড। মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলার দাবি করেছে।

প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন: স্পিকার।

সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।গতকাল বুধবার রাত ৩টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৪ জুলাই সংক্ষিপ্ত সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় যান স্পিকার। সেখানে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা তুলে দেন। একই সঙ্গে কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতার মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

শোকবার্তা হস্তান্তরের সময় স্পিকার কাতারের আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি তিনি প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল সানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

দোহা সফরকালে স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন