নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তারকাদের ফুটবল–বিতর্কে এবার নতুন মাত্রা যোগ হয়েছে চিত্রনায়ক ওমর সানী। প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন: স্পিকার। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে আলোচনা সভা। আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে। মেসি। তবুও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে জেলা ট্রাফিক। আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল। আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ৪ আসামি মৃত্যুদন্ড। মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলার দাবি করেছে।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা।

কোটচাঁদপুরে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রাঅনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল থেকে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়ে দিনব্যাপী চলে বিভিন্ন ধর্মীয় আয়োজন। এ উপলক্ষে সকাল থেকেই কোটচাঁদপুরের সলেমানপুর জগন্নাথদেবের মন্দিরে ভক্তদের সমাগম ঘটে।

জানা যায়, ভারতের পুরীর জগন্নাথদেবের মন্দির থেকে রথযাত্রার প্রচলন শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার গুন্ডিচা মন্দিরে গমন এবং পুনরায় ফিরে আসার স্মরণে প্রতিবছর এ উৎসব পালন করেন।

এরই ধারাবাহিকতায় কোটচাঁদপুরের সলেমানপুর জগন্নাথদেবের মন্দিরে গত দুই বছর ধরে রথ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। বৃহস্পতিবার সকালে ভক্তরা মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে রথ টানা, কীর্তন ও প্রসাদ বিতরণে অংশ নেন।

রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত টানা আট দিন ধরে জগন্নাথদেবের মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলবে। পাশাপাশি রথযাত্রাকে ঘিরে মেলায় আগত বিভিন্ন ধরনের রাইড ও দোকানপাট উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলেছে।

বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে রথ টানা হয়। এ সময় উপস্থিত ছিলেন রথ উৎসব কমিটির সভাপতি মহিন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক বাঁধন শাহ, সাবেক সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়, পল্লী চিকিৎসক শিবপদ বিশ্বাসসহ স্থানীয় রথ উৎসব কমিটির নেতৃবৃন্দ।

amardesh24.com

 

আরও পড়ুন