নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তারকাদের ফুটবল–বিতর্কে এবার নতুন মাত্রা যোগ হয়েছে চিত্রনায়ক ওমর সানী। প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন: স্পিকার। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে আলোচনা সভা। আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে। মেসি। তবুও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে জেলা ট্রাফিক। আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল। আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ৪ আসামি মৃত্যুদন্ড। মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলার দাবি করেছে।

মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলার দাবি করেছে।

মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলার দাবি করেছে। দেশটির সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, প্রতিশোধমূলক অভিযানের দশম ধাপ হিসেবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও অন্যান্য হামলা চালানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণ ট্যাংককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই ঘাঁটির একটি আগাম সতর্কীকরণ রাডার এবং মার্কিন সেনাদের সমাবেশস্থলও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে তেহরান।

একই সঙ্গে বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। তাদের দাবি, সেখানে মার্কিন বাহিনীর ব্যবহৃত সুপার হক রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা এবং যোগাযোগ ও রাডার-সংক্রান্ত বিভিন্ন স্থাপনা নিশানা করা হয়েছে।

অন্যদিকে, জর্ডানের আজরাক বিমানঘাঁটিতেও মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল মার্কিন বাহিনীর যোগাযোগব্যবস্থা, একটি নির্দিষ্ট রাডার সাইট এবং জ্বালানি ডিপো।

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

amardesh24.com

 

আরও পড়ুন