নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তারকাদের ফুটবল–বিতর্কে এবার নতুন মাত্রা যোগ হয়েছে চিত্রনায়ক ওমর সানী। প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন: স্পিকার। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে আলোচনা সভা। আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে। মেসি। তবুও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে জেলা ট্রাফিক। আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল। আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ৪ আসামি মৃত্যুদন্ড। মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলার দাবি করেছে।

ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে জেলা ট্রাফিক।

মিরসরাইয়ে জনসাধারণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে জেলা ট্রাফি পুলিশ। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল (পিপিএম বার), চট্টগ্রাম জেলা ট্রাফিক ইন্সপেক্টর রফিক আহমেদ মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর (জোরারগঞ্জ জোন) মাহবুবুর রহমান, সার্জেন্ট মারুফ, এটিএসআই তারেকসহ ট্রাফিক পুলিশের সদস্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল (পিপিএম বার) বলেন, গাড়িচালক ও পথচারীদের সচেতন করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) এর নির্দেশনা অনুযায়ী লিফলেট বিতরণ করা হচ্ছে। এসব লিফলেটে গাড়ি চালানোর নিয়ম, ট্রাফিক নির্দেশনা এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সার্ভিস লাইনে অবৈধভাবে পার্কিং করা গাড়ি সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে নির্ধারিত স্থানের বাইরে গাড়ি রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

amardesh24.com

 

আরও পড়ুন