নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পানি কমতে থাকায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে। আগামী ৫ দিনও দেশজুড়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাতের দাপট থাকতে পারে। সাবেক আইজিপি বেনজিরকে আমিরাত থেকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শেষ। শিরোপা জয়ের সম্ভাব্য দল হিসেবে স্পেনের নাম এসেছে। প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। ৫ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে : প্রধান মন্ত্রী কার্যলয়ে। এআই দিয়ে তৈরি ভিডিও ও অন্যান্য কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২—১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা। শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি।

শিরোপা জয়ের সম্ভাব্য দল হিসেবে স্পেনের নাম এসেছে।

চ্যাম্পিয়নের নাম ঘোষণা করে আলোচনায় আসা ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস এবারও তাদের সিমুলেশনভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে প্রকাশিত এই পূর্বাভাসে শিরোপা জয়ের সম্ভাব্য দল হিসেবে স্পেনের নাম এসেছে।ফলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।

ইএ স্পোর্টসের সিমুলেশন অনুযায়ী, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে স্পেন। অর্থাৎ, তাদের পূর্বাভাস বলছে, এবারের আসরে ‘লা রোহা’ই শেষ পর্যন্ত বিশ্বসেরার মুকুট পরবে।

এবারের বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দল।

ইএ স্পোর্টসের এই পূর্বাভাসকে অনেকেই গুরুত্ব দিয়ে দেখছেন। কারণ, গত চারটি বিশ্বকাপে তাদের সিমুলেশন বাস্তব ফলাফলের সঙ্গে মিলে গেছে। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে তারা আগেভাগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল। শেষ পর্যন্ত চারবারই সেই পূর্বাভাস সত্যি হয়েছিল।

তবে প্রতিষ্ঠানটির সব পূর্বাভাসই যে শতভাগ নির্ভুল, তা নয়। ২০০৬ বিশ্বকাপের আগে তারা চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু সেই দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর অবশ্য টানা চারটি বিশ্বকাপে তাদের অনুমান বাস্তবের সঙ্গে মিলেছে।

এ কারণেই ২০২৬ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ইএ স্পোর্টসের নতুন পূর্বাভাস ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে। যদিও পরিসংখ্যান, অ্যালগরিদম কিংবা কম্পিউটার সিমুলেশন যাই বলুক না কেন, শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে, তার সিদ্ধান্ত হবে মাঠের ৯০ মিনিটের লড়াইয়ে।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। সেখানেই নির্ধারিত হবে ২০২৬ সালের নতুন বিশ্বচ্যাম্পিয়নের নাম।

amardesh24.com

 

আরও পড়ুন