নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পানি কমতে থাকায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে। আগামী ৫ দিনও দেশজুড়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাতের দাপট থাকতে পারে। সাবেক আইজিপি বেনজিরকে আমিরাত থেকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শেষ। শিরোপা জয়ের সম্ভাব্য দল হিসেবে স্পেনের নাম এসেছে। প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। ৫ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে : প্রধান মন্ত্রী কার্যলয়ে। এআই দিয়ে তৈরি ভিডিও ও অন্যান্য কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২—১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা। শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি।

সাবেক আইজিপি বেনজিরকে আমিরাত থেকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শেষ।

সাবেক (আইজিপি) বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এখন সংযুক্ত আরব আমিরাতের ইতিবাচক সাড়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদকে আটক করা হয়েছে। এরপর তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় সব নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।

তার ভাষ্য, আমিরাত কর্তৃপক্ষ ৩০ দিনের সময় দিলেও বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যেই প্রত্যর্পণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। ফলে এ বিষয়ে দ্রুত অগ্রগতি হবে বলে সরকার আশাবাদী।

একই ব্রিফিংয়ে শরীফ ওসমান হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনের প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিনজনকে দেশে ফিরিয়ে আনতে ভারতীয় কর্তৃপক্ষের কাছেও প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ওই তিন সন্দেহভাজনের বিরুদ্ধে ভারতে বিচারিক কার্যক্রম চলছে। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিচার চলমান অবস্থাতেও তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা সম্ভব।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বেনজির আহমেদ এবং হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনের প্রত্যর্পণের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের কাছ থেকে শিগগিরই ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

amardesh24.com

 

আরও পড়ুন