নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার।

আমার দেশ ২৪ ডেস্ক।
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বেশকিছু দিন চোট কাটিয়ে সান্তোসের হয়ে মাত্র খেলা শুরু করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। আশা করা হচ্ছিল, আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাকে হলুদ জার্সিতে ফের দেখা যাবে। কিন্তু ভক্ত-সমর্থকদের জন্য দুঃসংবাদ।

আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার ফলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। প্রায় দুই বছর ব্রাজিল জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। ফলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

নেইমার শেষবার ব্রাজিল জার্সিতে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবর মাসে। এরপর দু’বার জাতীয় দলের ডাক পেয়েও ইনজুরির কারণে খেলা হয়নি। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে তার ফেরার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল ছিল। কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিন নতুন করে ঊরুর চোটে পড়েছেন সান্তোসের তারকা ফরোয়ার্ড।

ব্রাজিলীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুশীলনের সময় ব্যথা অনুভব করেছিলেন নেইমার। পরবর্তীতে পরীক্ষা করলে ঊরুর চোট ধরা পড়ে। সান্তোস ক্লাব বিষয়টি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-কে জানিয়েছে। ক্লাব জানায়, নেইমারের ঊরু ফুলে গেছে এবং তিনি ইতোমধ্যে চিকিৎসা শুরু করেছেন।

চোট কাটিয়ে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচে ৯০ মিনিট পূর্ণ খেলায় জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি করেছিলেন নেইমার। তবে কোচ কার্লো আনচেলত্তি শুরু থেকেই তাকে নিয়ে দ্বিধায় ছিলেন বলে দাবি করেছে কিছু সংবাদমাধ্যম। সবকিছু ঠিক থাকলে নেইমার ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন। অন্যদিকে, ব্রাজিল ৫ ও ১০ সেপ্টেম্বর চিলি ও বলিভিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে।

 

আরও পড়ুন