নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

মাহি ভিজের সংসার ভেঙেছে জয় ভানুশালীর সঙ্গে।

বিনোদন ডেস্ক।

অভিনেত্রী মাহি ভিজের সংসার ভেঙেছে জয় ভানুশালীর সঙ্গে। বিচ্ছেদের পর মেয়েকে একা হাতে বড় করার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এ পরিস্থিতিতে প্রাক্তন স্বামী আর্থিক সহায়তা দিতে চাইলেও তা গ্রহণ করেননি মাহি। কেন খোরপোশ নিতে চান না, সেই কারণই আবেগঘন কথোপকথনে জানিয়েছেন অভিনেত্রী।

‘বিগ বস ২০’-এর ঘরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে মাহি জানান, বিচ্ছেদের পর জয় তাঁকে আর্থিকভাবে সাহায্য করতে চেয়েছিলেন। এমনকি আদালতের বিচারকও বারবার তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছিলেন। তবে নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি।

সম্প্রতি সহ-প্রতিযোগী আরিশফা খানের সঙ্গে বিবাদের পর মানসিকভাবে ভেঙে পড়েন মাহি। সেই সময় কথোপকথনের একপর্যায়ে মাতৃত্ব, সন্তানদের দায়িত্ব এবং বিচ্ছেদের পর নিজের জীবনযাপনের নানা দিক তুলে ধরেন তিনি।

মাহি জানান, তাঁর জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে মেয়ে তারা। মেয়েকে ঘিরেই আবর্তিত হয় তাঁর দৈনন্দিন জীবন। একা হাতে সন্তানকে বড় করে তোলার দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তা তিনিই সবচেয়ে ভালো জানেন।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, জয় তাঁকে বারবার নিজের মতো করে জীবন কাটানোর পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে তারার দেখভালের দায়িত্বও নিতে চেয়েছেন, যাতে মাহি নিজের কাজ ও ব্যক্তিগত জীবনে মনোযোগ দিতে পারেন। তবে মেয়েকে ছেড়ে নিজের মতো করে জীবন কাটানোর বিষয়টি তাঁর কাছে সহজ নয়। মেয়েকে ঘিরেই তাঁর জীবনের অধিকাংশ পরিকল্পনা।

খোরপোশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে মাহি বলেন, তিনি নিজের যোগ্যতায় স্বাবলম্বী হতে চান। প্রাক্তন স্বামীর উপার্জনের ওপর নির্ভরশীল থাকতে চান না তিনি। তবে এর অর্থ এই নয় যে জয় তাঁকে সাহায্য করতে চান না। বরং প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জয়। কিন্তু সেই অর্থ গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না মাহি।

amardesh24.com

 

আরও পড়ুন