ঢাকার পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ভুঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
নিহতরা হলেন- রূপগঞ্জ উপজেলার দিঘিরপাড় এলাকার আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া এবং বেল্লার টেক এলাকার কামালের ছেলে ইয়াছিন। এ ঘটনায় শ্রাবণ মিয়া নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি বাঘবের সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে।
amardesh24.com








