নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর দেখা যাবে নেটফ্লিক্সে।

বিনোদন ডেস্ক।

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার দেখা যাবে নেটফ্লিক্সে। হইচইয়ের সঙ্গে নতুন অংশীদারত্বের আওতায় প্ল্যাটফর্মটিতে যুক্ত হচ্ছে তাদের ১৪টি সিরিজ, এর মধ্যে আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর’ আগের নামেই থাকছে, অন্যদিকে, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পাবে ‘শাদি কা সিয়াপ্পা’ নামে।

হইচই জানিয়েছে, আগামী দুই বছরে তাদের নতুন সিরিজগুলো হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় একচেটিয়াভাবে নেটফ্লিক্সে প্রচারিত হবে। পাশাপাশি নির্বাচিত পুরোনো সিরিজও যুক্ত হবে প্ল্যাটফর্মটিতে। দুই প্রতিষ্ঠান যৌথভাবে নতুন মৌলিক সিরিজ নির্মাণের পরিকল্পনাও করেছে।

‘মহানগর’ সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। অন্যদিকে, ‘বোহেমিয়ান ঘোড়া’য় তাঁর সঙ্গে অভিনয় করেছেন রুনা খান, সাদিয়া আয়মান, তানজিকা আমিন ও মৌসুমী হামিদসহ অনেকে। সিরিজ দুটির নেটফ্লিক্সে মুক্তির নির্দিষ্ট তারিখ এবং কোন কোন দেশে দেখা যাবে, তা এখনো জানানো হয়নি।

নেটফ্লিক্সে যুক্ত হতে যাওয়া অন্য সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন স্যারজি’, ‘ব্লাডলাইনস’ ও ‘পরিণীতা: আ লাভ স্টোরি’। এ ছাড়া নতুন সিরিজ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’ আগামী ৬ নভেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে। বাংলার পাশাপাশি এর হিন্দি, তামিল ও তেলুগু সংস্করণও নেটফ্লিক্সে প্রকাশের কথা রয়েছে।

এই অংশীদারত্বের ফলে বাংলা কনটেন্ট ভারতের বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নির্বাচিত গল্প নতুনভাবে নির্মাণের উদ্যোগ বাংলা ওয়েব সিরিজের বাজার সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে। তবে সব সিরিজ বিশ্বের সব দেশে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

amardesh24.com

 

আরও পড়ুন