নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন: পাভেল।

বিনোদন ডেস্ক।

অভিনেতা সাইদুর রহমান পাভেল দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বেশ কিছুদিন আড়ালে ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতা। ঘটনার এক মাসেরও বেশি সময় পর তার নতুন পোস্ট সামনে আসতেই ভক্ত ও অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের সেট থেকে একটি ছবি প্রকাশ করেন পাভেল। ছবিতে তাকে একটি কালো রঙের ম্যানিকুইনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের ভূমিকায় অভিনয় করা মারজুক রাসেলের কক্ষে সাধারণত এই ম্যানিকুইনটি দেখা যায়। ফলে ছবিটি প্রকাশের পর সেটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ছবিতে ম্যানিকুইনটির গায়ে জড়ানো রয়েছে নীল রঙের কাপড়। মুখে জোকারের মুখোশ এবং পরনে ব্যাঙের ছাপযুক্ত অন্তর্বাস। পুতুলটির দিকে হাস্যরসাত্মক ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা যায় পাভেলকে। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল ম্যাঙ্গো মাদার কুইন সন।’

পোস্টটির মাধ্যমে পাভেল কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। তবে দীর্ঘদিন পর সামাজিক মাধ্যমে ফিরে এসে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সেট থেকে এমন ছবি প্রকাশ করায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক বিতর্কের পর তার এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন