নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

বাংলাদেশকে চরম কটাক্ষ অশ্বিনের।

স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
গতকাল আরব আমিরাতে শুরু হয়েছে এশিয়া অঞ্চলের সেরা টুর্নামেন্ট এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে গতকাল হংকংকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারায় আফগানিস্তান। আজ দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক আরব আমিরাত।
টুর্নামেন্টের এবারের আসরে মাঠের লড়াইয়ে নামার আগে ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা রবি চন্দ্রন অশ্বিন বলেছেন,  ভারতের শক্তিমত্তার কাছাকছি আর কোনো দল নেই।
ভারত, পাকিস্তান ও শ্রীলংকা এশিয়া কাপে একাধিকবার শিরোপা জিতেছে। বাংলাদেশ দুইবার ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে। তারপরও বাংলাদেশের মতো দলকে গুণায় ধরতে রাজি নন অশ্বিন।
তিনি বলেন, ‘আমরা তো এমনকি বাংলাদেশকে নিয়ে কথাই বলিনি। কারণ তাদেরকে নিয়ে কথা বলার কিছু নেই। এই দলগুলি ভারতের সঙ্গে লড়াই করবে কিভাবে?’
অশ্বিন আরও বলেন, ‘তারা দক্ষিণ আফ্রিকাকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে এবং টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এটিকে আফ্রো-এশিয়া কাপে রূপ দিতে পারে। এখন যে অবস্থায় আছে, তাদের উচিত ভারত ‘এ’ দলকে এই টুর্নামেন্টে নিয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।’
ভারতীয় এই তারকা আরও বলেন, ‘এমনকি আফগানিস্তানের বোলারদের তথাকথিত হুমকির কথাও যদি বলি, ভারত ১৭০-এর বেশি রান করলে তারা কি সেটা তাড়া করতে পারবে? এটা তো অসম্ভরের কাছাকাছি।’
অশ্বিন, ‘আমি একদিক থেকে আশা করি, অন্য কোনো দল যেন এই টুর্নামেন্টে শিরোপা জেতে। তাহলে অন্তত এশিয়া কাপে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা ফিরবে।’
‘ভারতকে হারানোর একমাত্র উপায় হতে পারে, নিজেদের একটা ভালো দিনে কোনোভাবে ভারতকে ১৫৫ রানের মধ্যে আটকে রাখা এবং সেটি তাড়া করা। টি-টোয়েন্টি ক্রিকেট এমনিতে রোমাঞ্চকর, তবে এশিয়া কাপে ভারত এটিকে একতরফা বানিয়ে ফেলবে বলেই মনে হয়।

আরও পড়ুন