স্পোর্টস ডেস্ক।
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। আজ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা জানানো হয়।
দলে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, প্রবাসী ফুটবলার শমিত সোম, জামাল ভূঁইয়া ও ফারহান আলী ওয়াহিদসহ জাতীয় দলের অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়েরা।
প্রাথমিক দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন-মিতুল মারমা, মো. সুজন হোসেন ও মো. মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগ ও মাঝমাঠে আছেন তপু বর্মণ,
বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, মো. ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, দুই সোহেল রানা, মো. হৃদয়, সৈয়দ কাজেমানে শাহ, শেখ মোরসালিন, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
amardesh24.com









