আমারদেশ২৪ ডেস্ক।
টঙ্গীতে ৬ বছর বয়সী ১ মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ভাইস প্রিন্সিপালের পক্ষে সাফাই গাইতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ।
আজ শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রশ্ন তোলেন, অনেক বাচ্চাকে আমিও চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে এ সময় তিনি অভিযুক্ত শিক্ষকের অপরাধের তুলনায় শাস্তি বেশি দেওয়া হয়েছে বলেও দাবি করেন।
সংবাদ সম্মেলনে চুমু দেওয়া তাশরীফ বলেন, মাদরাসা ভাঙচুর করা কিংবা ওই শিক্ষককে এভাবে মারধর করা ঠিক হয়নি। শিক্ষক তাঁর শিক্ষার্থীকে ভালোবাসার জায়গা থেকে ভালো ফলাফলের পর চুমু দিতে চেয়েছেন এবং চকলেট দিয়েছেন, অপরাধ যতটুকু, তার শাস্তি ততটুকুই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
এর আগে ২১ অক্টোবর দুপুরে টঙ্গীর আউচপড়া এলাকার ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পরবর্তীতে তাঁকে চড়-থাপ্পড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযুক্ত শিক্ষক মুসলেউদ্দিনকে গ্রেপ্তার করে। উক্ত ঘটনার পরই সংবাদ সম্মেলনে এসে এমন মন্তব্য করেন হাফেজ তাশরীফ।
amardesh24.com









