নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষানবিশ আইনজীবী আহত।

নিজস্ব প্রতিবেদক ।

নগরীর পাঁচলাইশ থানার এশিয়ান হাউজিং এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহাদাত হোসেন আফনান নামে এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন।এর আগে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাহাদাত হোসেন আফনান বলেন, রাত ১২টার দিকে বন্ধুর সঙ্গে দেখা শেষে মোটরসাইকেলে করে ফিরছিলেন। এ সময় এশিয়ান হাউজিং এলাকায় পিএইচপি প্রোটন শোরুমের সামনে রাস্তা আটকে এক যুবক দাঁড়িয়ে থাকেন।
তাকে সরে যেতে বললে ওই যুবক ক্ষিপ্ত হয়ে ‘আইনজীবী হইছিস তো কি হইছে’ বলে তার হাতে থাকা ছুরি দিয়ে বুকের নিচে আঘাত করে।

তিনি আরও বলেন, এসময় তার সঙ্গে থাকা আরেকজন সহযোগী আফনানের পকেটে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ছুরি হাতে থাকায় আশেপাশের কেউ এগিয়ে আসেনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা করা হয়েছে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেছি।

পাচঁলাইশ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নুরুল আবছার বলেন, ছুরিকাঘাতকারীকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

 

আরও পড়ুন