নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

ম্যানুয়ালিভাবে গণনা হচ্ছে কেন্দ্রীয় সংসদের ভোট।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সংসদের ভোটও ম্যানুয়ালিভাবে গণনা করা হচ্ছে।
আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বিকেল ৫টার দিকে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়। এরপর ভোট গণনা বন্ধ করে জরুরি সভায় বসেন শিক্ষকরা।
এনিয়ে সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে। তারা অভিযোগ করেন, ভোটগ্রহণের এক দিন পরেও ফলাফল প্রকাশ না করা অগ্রহণযোগ্য।
এর আগে বৃহস্পতিবার  সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। পরে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র ৫ প্রার্থী।
তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফলাফল প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। আজ রাতের মধ্যে ফল ঘোষণা করা হবে কি-না তাও নিশ্চিত নয়।জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

আরও পড়ুন