ফিফা অ-১৫ ফুটবল বিশ্বকাপ এন্ড ফ্যাস্টিভালে বাংলাদেশ আজ ২ জয় পেয়েছে আজারবাইজানে আজ সকালে বাংলাদেশ সিশেলসের বিপক্ষে আর বিকেলে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে।
সকালে সিলেশসের বিপক্ষে বাংলাদেশ গোল করে লিড নেয়। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে সিলেশস সমতা আনে। পরবর্তীতে টাইব্রেকারে বাংলাদেশ চার গোল করে। বিপরীতে সিলেশস দুই গোল করলে বাংলাদেশ জয়লাভ করে। বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ হালদার দু’টি গোল সেভ করেন।
সিলেশসকে হারানোয় বাংলাদেশের খেলা পড়ে সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচেও নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ ছিল। টাইব্রেকারে বাংলাদেশ ৪-৩ গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে।
amardesh24.com








