নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-দিনাজপুর রেল যোগাযোগ বন্ধ।

আমারদেশ২৪ডেস্ক.।
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
৭ দফা দাবিতে দিনাজপুরে রেলপথ ও সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই অবরোধ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো মধ্যে রয়েছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুতি এবং ২০২১ সালের বিতর্কিত নিয়োগবিধি সংশোধন; ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়ন; উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা; কারিগরি শিক্ষা খাতের সব প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ; স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগ।
শিক্ষার্থীরা মহাসড়কে বাস দাঁড় করিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন এবং রেললাইনে বসে থেকে স্লোগান দিতে থাকেন। এতে দিনাজপুরের সঙ্গে রাজধানী ঢাকা ও উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও–পঞ্চগড় রেলযোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পাশাপাশি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
অবরোধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আলোচনা চলছিল।
অবরোধ চলাকালীন মহাসড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও করে। পুরো এলাকা তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হলেও এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন