নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

আফগানদের বিপক্ষে বাংলাদেশের উড়ন্ত সূচনা।

আমারদেশ২৪ ডেস্ক।

বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

হারলে বিদায়, জিতলে সুপার ফোরে খেলার সুযোগ থাকবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখ বাংলাদেশ।এশিয়া কাপের ১৭তম আসরের নবম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।

মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। ৬.৪ ওভারে ৬৩ রানের জুটি গড়ে ফেরেন সাইফ।

সপ্তম ওভারে বোলিংয়ে এসেই উইকেট তুলে নেন রশিদ খান। এই লেগ স্পিনারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন সাইফ। তার আগে ২৮ বলে দুটি চার আর এক ছক্কার সাহায্যে করেন ৩০ রান।এই ম্যাচেই মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ আজ টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলছে।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকে), তৌহিদ হৃদয়, নুরুল হাসান, জাকের আলী, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আটাল, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, এএম গাজানফার ও ফজল হক ফারুকী।

 

আরও পড়ুন