নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ লাখ টাকা জরিমানা। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে। দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়িয়েছে সরকার। বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান। একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আন্তর্জাতিক পণ্যবাহী বাণিজ্যিক চালান পাঠানো হয়েছে। শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে নিউইয়র্কে প্রধান উপদেষ্টার বৈঠক।

আন্তর্জাতিক ডেস্ক।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহা, ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন। নিউইয়র্কে অবস্থানকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। ২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন। সেখানে তিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত এক বছরে বাংলাদেশে গৃহীত সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণকালে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব এবং মহাসচিবের মিয়ানমারবিষয়ক দূতের বৈঠক নির্ধারিত রয়েছে। এছাড়া, শেষ সময়ে আরও কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক হতে পারে বলেও জানান তৌহিদ হোসেন।

 

আরও পড়ুন