নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় এক যুবকের ৭ দিনের রিমান্ড। প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত।

আন্তর্জাতিক ডেস্ক।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ভয়াবহ বন্দুক হামলায় পুলিশের ৩ সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুই কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন। পাল্টা অভিযানে বন্দুকধারীও নিহত হয়।

গতকাল বুধবার ইয়র্ক কাউন্টিতে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিহত ও আহত পুলিশ সদস্যরা এর একদিন আগে একটি পারিবারিক ঘটনার তদন্তে যুক্ত ছিলেন।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত দুই কর্মকর্তার অবস্থা আপাতত স্থিতিশীল। রাজ্য পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বলেন, বন্দুকধারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, তদন্তে রাজ্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং জেলা অ্যাটর্নি অফিসের পাশাপাশি এফবিআইও এ ঘটনায় সহায়তা করছে।

পেনসিলভানিয়ার গভর্নর জস শাপিরো এক বিবৃতিতে এটিকে ‘ইয়র্ক কাউন্টির জন্য এক মর্মান্তিক ও ভয়াবহ দিন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অঙ্গরাজ্যে ইতিমধ্যেই উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তার হত্যার শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও এমন সহিংসতা সংঘটিত হলো।

এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের ওপর হামলাকে ‘সমাজের জন্য অভিশাপ’ আখ্যা দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন