নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

৬৭০ নিয়োগ ১৪ প্রতিষ্ঠানে জনবল সংকট উৎপাদন ব্যাহত।

আমারদেশ২৪ ডেস্ক।

পেট্রোবাংলায় নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও ৬৭০ জনের নিয়োগে দীর্ঘসূত্রতায় হতাশ হয়ে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে প্রার্থীদের চূড়ান্ত করার পরও পুলিশ এবং গোয়েন্দা ভেরিফিকেশন সমাপ্ত না হওয়ায় এদের নিয়োগ দিতে পারছে না পেট্রোবাংলা।

চাকরিপ্রার্থীরা জানান, তাদের চাকরির বয়সসীমা শেষ হয়ে হয়ে যাচ্ছে। টেনশনে চাকরিপ্রত্যাশীদের ও তাদের পরিবারের সদস্যের ঘুম হারাম হয়ে গেছে। নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলে উত্তীর্ণ হলেও চাকরি নামের সোনার হরিণ পেতে শুধু মাস নয়, বছর ধরে প্রহর গুনছেন। প্রক্রিয়া নিয়ে আমলাতান্ত্রিক জটিলতার কারণে দফতরে দফতরে ঘুরছেন মেধাবী নিয়োগপ্রত্যাশীরা। এ অবস্থায় চাকরিপ্রত্যাশীরা প্রধান উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। কারিগরি ক্যাডারের চাকরিপ্রত্যাশীদের

অভিযোগ- পেট্রোবাংলার ৩২টি কারিগরি ক্যাডারের অন্তর্গত ২৯১টি শূন্যপদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা নিয়োগের আশায় প্রহর গুনছেন। অথচ দীর্ঘ ৮ মাস ধরে নিয়োগের নামে প্রহসন চলছে। গত বছরের ৫ মার্চ সার্কুলারে আবেদন করার পর ৩১ মে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষায় হয়। ১২ সেপ্টেম্বর এ লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ২৯ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চলতি বছরের ৩০ জানুয়ারি চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে তারা উত্তীর্ণ হন।

তাদের দাবি- পেট্রোবাংলার সার্ভিস রুলসে কোথাও নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন করতে হবে বলে উল্লেখ না থাকলেও গত ২০ ফেব্রুয়ারি শেষ দিবস ধরে সবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হয় এবং গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভেরিফিকেশন ফাইলের চিঠি দেওয়া হয়। দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতার পর গত দুই সপ্তাহ আগে ২৯১ জন প্রার্থীর পুলিশ ও এনএসআই ভেরিফিকেশন রিপোর্ট পেট্রোবাংলায় পৌঁছায় বলে আমরা জানতে পেরেছি।

ভুক্তভোগীদের অভিযোগ- সাবেক মহাপরিচালকসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার আশা দিয়েছেন রিপোর্ট পেট্রোবাংলায় আসার দুই সপ্তাহের মধ্যে তাদের নিয়োগ হবে। তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ও ট্রেনিং ম্যাটেরিয়ালও রেডি। অথচ রিপোর্ট আসার ২ সপ্তাহ পার হয়ে গেলেও তাদের এখনও নিয়োগপত্র ইস্যু করা তো দূরের কথা, স্বাস্থ্য পরীক্ষার তারিখ পর্যন্ত ঘোষণা করা হয়নি। যেখানে অন্য কোম্পানি ২ থেকে ৩ মাসের মধ্যে ভেরিফিকেশনসহ নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে; সেখানে পেট্রোবাংলার এরূপ উদাসীনতা এবং অবহেলার কারণে এর অধীনস্থ ১৪টি প্রতিষ্ঠানের প্রতিটিই তীব্র জনবলসংকটে ভুগছে এবং উৎপাদন ব্যাহত হচ্ছে। পেট্রোবাংলার ইতিহাসে কখনোই ৩ মাসের বেশি সময় ধরে নিয়োগপ্রক্রিয়া চলমান থাকার রেকর্ড নেই। তাই অনেকেই চাকরির আশা ছেড়ে দিয়ে সামাজিক, পারিবারিক এবং আর্থিক কষ্ট ও হতাশায় ভুগছেন।

এ পরিস্থিতিতে চাকরিপ্রত্যাশীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণ করছেন।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে- পেট্রোবাংলা ও এর অধীনস্থ ১৪টি কোম্পানিতে প্রচণ্ড জনবলসংকট রয়েছে। শূন্যস্থান পূরণে গত বছর সার্কুলার দিয়ে ৯ম ও ১০ গ্রেডে প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারে সরাসরি কর্মকর্তা নিয়োগের কার্যক্রম শুরু হয়। ৬৭০ জন লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের পুলিশ ও গোয়েন্দা ভেরিফিকেশনের কাজ চলছে। অনেক প্রার্থীর ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। সবগুলো ভেরিফিকেশন সম্পন্ন হলে একসঙ্গে সবাইকে নিয়োগ দেওয়া হবে। ভেরিফিকেশন করতে একটু সময় লাগে এ জন্য দেরি হচ্ছে। পেট্রোবাংলাও চায় দ্রুত নিয়োগ দিতে কারণ তাদের অফিসিয়াল কাজ জনবলের অভাবে বাধাগ্রস্থ হচ্ছে। চাকরিপ্রত্যাশীদের চাইতে আমাদের প্রয়োজন বেশি। এটা নিয়ে চাকরিপ্রত্যাশীদের ভাবনার কিছু নেই।

আরও পড়ুন