নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ইসির সংলাপ শুরু।

আমারদেশ২৪ ডেস্ক।
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংলাপ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ সংলাপ শুরু হবে। প্রথম ধাপে অংশ নেবেন শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি।

আজ মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, ‘আমরা ইতোমধ্যে ২৮ সেপ্টেম্বর তারিখে সংলাপ শুরুর জন্য প্রস্তাব দিয়েছি। কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হলে অংশগ্রহণকারীদের কাছে চিঠি যাবে।’

ইসির রোডম্যাপ অনুযায়ী, রাজনৈতিক দল, শিক্ষাবিদ, নারী সমাজ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে এক থেকে দেড় মাসব্যাপী ধারাবাহিক সংলাপ আয়োজন করা হবে। এ ছাড়া নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলায় অক্টোবর মাস থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে।

সূত্র জানায়, সংলাপে যাদের আমন্ত্রণ জানানো হবে, তাদের তালিকা তৈরি হচ্ছে। আলোচনার অন্তত ৭ থেকে ১০ দিন আগে চিঠি পাঠিয়ে জানানো হবে প্রতিনিধি সংখ্যা ও লিখিত মতামতের বিষয়টি। পূজা ও সাপ্তাহিক ছুটি বিবেচনায় অক্টোবরজুড়ে দলীয় সংলাপ চলতে পারে।

এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বর্তমান কমিশনের এটিই হবে প্রথম সংলাপ আয়োজন। আলোচনায় ভোটব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালটসহ নানা নির্বাচনী সংস্কার প্রস্তাব স্থান পাবে বলে জানা গেছে।

ইতোমধ্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ বলেছেন, ‘রোডম্যাপে নির্ধারিত সময় অনুযায়ী এ মাসের শেষ দিকেই সংলাপ শুরু হবে। হয়তো দু-এক দিন এদিক-ওদিক হতে পারে, তবে সময়সূচি মেনেই এগোনো হবে।

আরও পড়ুন