নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা: আর নেই।

বিনোদন ডেস্ক।

জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছোট ভাই আয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তুলনা। ব্রেন টিউমার থেকে তাঁর ক্যানসার হয়েছিল। বেশ আগে তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে হার্ট অ্যাটাক করেন তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

দীর্ঘ কর্মজীবনে মডেলিং, অভিনয় ও উপস্থাপনায় নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি সাফল্য অর্জন করেন এবং প্রশংসা কুড়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর হাস্যোজ্জ্বল উপস্থিতি ও ইতিবাচক মনোভাব ভক্তদের অনুপ্রাণিত করত। শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করেও ক্যামেরার সামনে সবসময় প্রাণবন্ত থাকার চেষ্টা করতেন তিনি।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, দেশের পরিচিত ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার ও ভক্তরা। সহকর্মীদের মতে, তুলনার মৃত্যু দেশের মডেলিং ও বিনোদন জগতের জন্য অপূরণীয় ক্ষতি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর সড়কে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

amardesh24.com

 

আরও পড়ুন