নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

শাস্তির মুখে পড়েছেন প্রতিযোগী রাজবীর।

বিনোদন ডেস্ক।

সম্প্রতি খাবার নষ্ট করার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন প্রতিযোগী রাজবীর দে। তাঁর আচরণে ক্ষুব্ধ হয়ে আগামী ২ সপ্তাহের জন্য তাঁকে সরাসরি মনোনীত করেছে বিগ বস। এ ঘটনার পর ঘরের ভেতরে নন্দিনী দত্তের সঙ্গে রাজবীরের সম্পর্ক এবং খেলায় নন্দিনীর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুরো বিষয়টি নিয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র।

এর আগে রাজবীরের মা অভিযোগ করেছিলেন, নন্দিনী তাঁর ছেলের আবেগকে কাজে লাগিয়ে নিজের সুবিধামতো খেলা এগিয়ে নিচ্ছেন। দর্শকদের একাংশের মধ্যেও একই ধরনের ধারণা তৈরি হয়েছে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নন্দিনীর আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মৈত্রেয়ী। তাঁর মতে, রাজবীরের আবেগপ্রবণ স্বভাবের সুযোগ নিয়ে নন্দিনী তাঁকে প্রভাবিত করার চেষ্টা করলে তা প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে ইতিবাচক হবে না।

মৈত্রেয়ীর মতে, প্রতিযোগিতায় কৌশল অবলম্বন করা স্বাভাবিক। তবে খাবার নষ্ট করার ঘটনার পর অন্যদের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা তাঁর কাছে স্বাভাবিক মনে হয়নি। এ ছাড়া রাজবীরের সঙ্গে সৃজলা গুহর কথোপকথন এবং সৃজলা ও জীতু কামালের পারস্পরিক যোগাযোগ নিয়ে নন্দিনীর প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মৈত্রেয়ীর দৃষ্টিতে, এ ধরনের প্রতিক্রিয়া অপ্রয়োজনীয় এবং কিছুটা অপরিণত মানসিকতার পরিচয় দেয়।

তবে নন্দিনীর মেধা কিংবা খেলার দক্ষতা নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য করেননি মৈত্রেয়ী। বরং তাঁর বিশ্বাস, নন্দিনী যথেষ্ট বুদ্ধিমতী এবং প্রতিযোগিতায় ভালো করছেন। এ কারণেই তাঁর কাছে প্রত্যাশাও বেশি। মৈত্রেয়ীর মূল বক্তব্য, খেলায় এগিয়ে যেতে কৌশল প্রয়োজন হলেও ব্যক্তিগত আবেগ এমন পর্যায়ে নেওয়া উচিত নয়, যাতে অন্য প্রতিযোগীর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।

অন্যদিকে, রাজবীরের আচরণকেও সমর্থন করেননি মৈত্রেয়ী। রাগ, জেদ কিংবা ঝগড়া যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, খাবার নষ্ট করার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি। ভুল থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে আবেগের বশে এ ধরনের কাজ না করার পরামর্শ দিয়েছেন রাজবীরকে।

মৈত্রেয়ীর মন্তব্যের পর ‘বিগ বস বাংলা’র প্রতিযোগীদের পারস্পরিক সম্পর্ক ও সমীকরণ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। নন্দিনী সত্যিই রাজবীরের খেলায় প্রভাব ফেলছেন, নাকি নিজের কর্মকাণ্ডের দায়ভার রাজবীরকেই নিতে হবে তা এখনো স্পষ্ট নয়। তবে ঘরের ভেতরের এই পরিস্থিতিতে আগামী দিনে তাঁদের সম্পর্ক কোন দিকে এগোয়, সেদিকেই নজর দর্শকদের।

amardesh24.com

 

আরও পড়ুন