নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

বাঁশখালীতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ।

কাজী জাহাঙ্গীর।

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।ম

গতকাল ঙ্গলবার রাত নয়টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্র জানায়, চাঁদাবাজির অভিযোগ ঘিরে সোমবার রাতে জামায়াতে ইসলামী ও স্থানীয় ছাত্রজনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তারা ২৪ ঘণ্টার মধ্যে চাম্বল ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি কফিল উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেয়।

এরই জেরে মঙ্গলবার রাতে বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে চাম্বল বাজার এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছিল। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এছাড়া আরও কয়েকজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। আহতদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই জামায়াত-শিবিরের কর্মীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এ বিষয়ে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বলেন, “দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরও পড়ুন