নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ আটক ৮৯৮ অভিবাসী।

আন্তজার্তিক ডেস্ক।
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে এক রাতের অভিযানে ৮৯৮ জন অনিবন্ধিত অভিবাসী আটক করা হয়েছে, যার মধ্যে ১৫০ জন বাংলাদেশি। গতকাল বুধবার অভিযানের সময় শতাধিক বাণিজ্যিক ভবন ও দোকান তল্লাশি করা হয়।

সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন জানান, অভিযানটি চার মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়। অভিযানে মালয়েশিয়ান রয়েল পুলিশ, মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সেস ও স্থানীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আটককৃতদের মধ্যে পুরুষ ৬৪৩ এবং নারী ১৯ জন। বৈধ কাগজপত্র না থাকায় তাদের সেলঙ্গার ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে। কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে এবং অনিবন্ধিত কর্মীদের কোনো ছাড় থাকবে না।

আরও পড়ুন