নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। অরণ্যে রয়েল বেঙ্গল টাইগার শিকার ছিল অনেকের কাছে সাহসিকতার প্রতীক। কুমার দাসকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি আউন্স ৪ হাজার ৪৫ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। অনিয়ম, অতিরিক্ত ফি আদায় ও প্রতারণা বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে: নুর। নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি। রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা। প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে।

নিম্নচাপে পরিণত হতে পারে লঘুচাপটি, উপকূলে বৃষ্টির আভাস।

আমারদেশ২৪ ডেস্ক। 
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। লঘুচাপটির অবস্থান এখন ভারতের ওডিশা উপকূলে। এর প্রভাব বাংলাদেশের উপকূলে কিছুটা পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বেশ খানিকটা বৃষ্টিও হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটেছে। রোদও উঠেছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানান আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

এরই মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানান হাফিজুর রহমান। তিনি বলেন, এই লঘুচাপ এখন আছে ভারতের ওডিশা উপকূলে। এটি যদি নিম্নচাপে পরিণত হয়, তবে এর প্রভাবে ওই উপকূলেই ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাব বাংলাদেশে খুব বেশি হওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবশ্য এর প্রভাবে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকের তুলনায় শুক্র ও শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। ভারতের উপকূলে লঘুচাপের প্রভাবেই এমনটা হবে কি না, জানতে চাইলে হাফিজুর রহমান বলেন, এখন মৌসুমি বায়ু সক্রিয়। এর কারণেই বৃষ্টি হতে পারে। লঘুচাপের বৃষ্টি হলে তা একটানা ও দীর্ঘ সময় ধরে হয়। বাংলাদেশে শুক্র ও শনিবার এমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি কিছুটা বাড়বে।

 

আরও পড়ুন