নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
অনিয়ম-দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়ণে ক্ষতবিক্ষত চট্টগ্রাম: সিডিএ চেয়ারম্যান। কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি সরবরাহ করবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন: চীফ প্রসিকিউটর। অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড (বিজিবি)। বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করবে বলে তাঁদের প্রত্যাশা। দেশের ৬ জেলায় বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর। চন্দ্রগঞ্জে দ্রুতগতির যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু ৩ আহত ১৫। পরীমনির জীবনটাই বির্তকের মাঝে মিডল ফিঙ্গারে কি আছে। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও করেছেন ৮২ রান। ডামি নির্বাচনের মাধ্যমে ১৭ বছরে গণতন্ত্রকে সম্পূর্ণ ভূলুণ্ঠিত: স্পিকার হাফিজ।

বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করবে বলে তাঁদের প্রত্যাশা।

পোশাক শ্রমিকরা মজুরি বোর্ডের ওপর আস্থা রেখে কর্মস্থলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কাজ চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেছেন তাঁরা।

শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে সরকার একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করবে বলে তাঁদের প্রত্যাশা। এতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মেটানোর পাশাপাশি শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ সোমবার ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে কথা বলে এই মনোভাবের কথা জানা গেছে।

শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।

বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় মজুরি বোর্ডের মাধ্যমে ন্যায্য ও সম্মানজনক মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা। তবে দাবি আদায়ের নামে সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা কারখানায় কোনো ধরনের বিশৃঙ্খলা চান না অধিকাংশ সাধারণ শ্রমিক।

আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক রফিকুল ইসলাম বলেন, “আমরা কাজ করে সংসার চালাতে চাই। প্রতিদিনের বাজার খরচ ও বাড়িভাড়া দিয়ে বেতনের টাকা শেষ হয়ে যায়।

সরকার মজুরি বোর্ড গঠন করেছে, তারা শ্রমিকদের কষ্টের বিষয়টি বিবেচনা করে ন্যায্য মজুরি নির্ধারণ করবে বলে আশা করছি। বোর্ডের ওপর আমাদের আস্থা রয়েছে।”

অন্য একটি কারখানার নারী শ্রমিক সুমাইয়া আক্তার জানান, সন্তানদের পড়াশোনা, খাবার ও বাসাবাড়ির খরচ মেটাতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। সম্মানের সাথে পরিবার নিয়ে বেঁচে থাকার মতো বেতন নির্ধারণে মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তাঁরা।

জামগড়ার পোশাক শ্রমিক আব্দুল কাদের বলেন, “আমরা কোনো আন্দোলন বা বিশৃঙ্খলা চাই না। কারখানা বন্ধ থাকলে শ্রমিকদেরই বেশি ক্ষতি হয়। কাজ থাকলে বেতন হবে এবং সংসার চলবে। মজুরি বোর্ডের আলোচনায় যে সিদ্ধান্ত আসবে, সেটিই বাস্তবায়নের প্রত্যাশা করছি।

amardesh24.com

আরও পড়ুন