নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
অনিয়ম-দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়ণে ক্ষতবিক্ষত চট্টগ্রাম: সিডিএ চেয়ারম্যান। কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি সরবরাহ করবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন: চীফ প্রসিকিউটর। অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড (বিজিবি)। বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করবে বলে তাঁদের প্রত্যাশা। দেশের ৬ জেলায় বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর। চন্দ্রগঞ্জে দ্রুতগতির যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু ৩ আহত ১৫। পরীমনির জীবনটাই বির্তকের মাঝে মিডল ফিঙ্গারে কি আছে। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও করেছেন ৮২ রান। ডামি নির্বাচনের মাধ্যমে ১৭ বছরে গণতন্ত্রকে সম্পূর্ণ ভূলুণ্ঠিত: স্পিকার হাফিজ।

পরীমনির জীবনটাই বির্তকের মাঝে মিডল ফিঙ্গারে কি আছে।

বিনোদন ডেস্ক।

ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ফের বিতর্কে জড়িয়েছেন। রাজধানীর একটি ফ্যাশন শো অনুষ্ঠানে দর্শকের তোপের মুখে পড়ে ‘মিডল ফিঙ্গার’ দেখানোর পর এবার গাইবান্ধায় সাংবাদিকদের বয়কটের মুখে পড়েছেন তিনি।

গুলশানের একটি অভিজাত ক্লাবে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে যোগ দেন পরীমনি। সেখানে উপস্থিত লোকজনের একাংশ তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে তিনি ক্ষুব্ধ হন।

একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য ও সমালোচনার ঝড় ওঠে।

পরে নিজের সামাজিক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে এই আয়োজনের বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের দায়ী করেন এই অভিনেত্রী।

এদিকে একই দিন সাংবাদিককে অবমাননা করার অভিযোগে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। গতকাল রোববার দুপুরে শহরের জেলা পুলিশ লাইনস রোডে অনুষ্ঠিত এই সমাবেশে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় পরীমনির অসংবেদনশীল ও উদ্ধত আচরণের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে বয়কটের ঘোষণা দেন স্থানীয় সাংবাদিক নেতারা।

amardesh24.com

আরও পড়ুন