নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নগরের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করলেন : সিএমপি কমিশনার।

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধনের পর পুলিশ কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে এলাকার জনগণ আরও দ্রুত, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা পাবেন। পাথরঘাটা একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকা। নতুন ভবন থেকে পুলিশ সদস্যরা আরও ভালো পরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন এবং নাগরিকরা সহজে সেবা পাবেন। পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতাই আইন-শৃঙ্খলা রক্ষার মূল শক্তি। জনগণ হবে পুলিশের শক্তি, আর পুলিশ হবে জনগণের ভরসা।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (স্টেট অ্যান্ড বিল্ডিং) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলমগীর হোসেন সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, সিটিজেনস ফোরামের নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন