নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

চট্টগ্রামে সিএনজিতে ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক ।

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া এক ব্যবসায়ীর নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল প্রায় ৫টার দিকে মোঃ টিপ সুলতান (৩০) নামের এক ব্যক্তি নগরীর স্টেশন রোডের হোটেল নিজাম সংলগ্ন সড়কে একটি সিএনজি অটোরিকশায় তাঁর মালামাল তোলেন।

মালামাল নামিয়ে দিতে গিয়ে অসাবধানতাবশত তাঁর সঙ্গে থাকা একটি কালো ব্যাগ সিএনজির ভিতরেই রেখে দেন। পরবর্তীতে তিনি স্মরণ করেন, ব্যাগটি সিএনজিতে রয়ে গেছে, যাতে তাঁর ব্যবসায়িক লেনদেনের জন্য প্রস্তুত নগদ ১২ লাখ টাকা ছিল।ব্যাগটি কোথাও খুঁজে না পেয়ে তিনি কোতোয়ালী থানায় এসে বিষয়টি লিখিতভাবে জানান।

খবর পেয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। পরিদর্শক (অপারেশনস) মীর মো, সেলিম, উপপরিদর্শক বাহার মিয়া ও উপ পরিদর্শক তারেকুল ইসলামসহ কোতোয়ালী থানা পুলিশের একটি টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়।

প্রথমে থানায় স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট সিএনজি নম্বর (চট্ট-মেট্রো-থ-১৩-৫৭২০) শনাক্ত করা হয়।

সোর্সের তথ্য এবং সিসি ক্যামেরার ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানাধীন আমবাগান এলাকায় গিয়ে সংশ্লিষ্ট সিএনজি চালক ও মালিককে শনাক্ত করে পুলিশ। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীর ফেলে যাওয়া নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল করিম বলেন, এটি একটি সতর্কতা ও পেশাদারিত্বের পরিচায়ক অভিযান ছিল। আমরা খুব দ্রুত সময়ে সিসিটিভি বিশ্লেষণ, তথ্য সংগ্রহ ও অভিযানে নামি এবং টাকা উদ্ধার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, এ ঘটনায় সিএনজি চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরও পড়ুন